ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৫-৬-২০২৫ বিকাল ৬:২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের সকল কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে। আগামী ৫ জুন থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম আকমলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের সকল কার্যক্রম ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৫ জুন থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে।

এ বিষয়ে সোনাহাট স্থলবন্দরের শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) নিশ্চিত করে বলেন, “৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন থেকে বন্দরের কাজ পুনরায় চালু হবে।”

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম