ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় পানিবন্দি মানুষের পাশে জেলার সাবেক যুবদল নেতার ঈদ উপহার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৫-৬-২০২৫ বিকাল ৬:৩

ঈদ সামনে রেখে নেত্রকোনায় পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়ালেন যুবদলের এক নেতা। জেলার পৌর শহরের সাতপাই এলাকার মগড়া নদীর তীরবর্তী বস্তি এলাকায় বসবাসরত দুই শতাধিক দুঃস্থ ও পানিবন্দি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে এ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উপহারের মধ্যে ছিল চাল,ডাল,তেল,আলু,পেঁয়াজ,লবণ,সেমাই,চিনি ও ঈদের প্রয়োজনীয় অন্যান্য খাদ্যসামগ্রী।

আবদুল্লাহ আল মামুন খান রনি বলেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জেলা যুবদলের উদ্যোগে এই ঈদ উপহার দেওয়া হয়েছে। প্রতিবছর ঈদ ও কষ্টের সময়গুলোতে আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। এবারও ব্যতিক্রম হয়নি।”

তিনি আরও বলেন,টানা বৃষ্টিপাত ও উজানের পানির চাপে মগড়া নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় তীরবর্তী এই বস্তি এলাকার ঘরবাড়ি ও চলাচলের রাস্তাঘাট জলাবদ্ধ হয়ে গেছে। স্থানীয়দের অনুরোধে নিজ উদ্যোগে একটি বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছি যেন তারা নিরাপদে চলাচল করতে পারে।”

স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন বলেন,আমরা কয়েকদিন ধরেই পানির মধ্যে ছিলাম। রান্নার মতো শুকনো জায়গা ছিল না। এই সময় এমন সহায়তা পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি।”

বস্তির আরেক বাসিন্দা মজনু মিয়া বলেন,রনি ভাই প্রতি বছর ঈদের সময় আমাদের পাশে থাকেন। এবারও এসেছেন। শুধু উপহার দেননি,সাঁকোও বানিয়ে দিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ যুবদল নেতার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, রাজনীতি হোক মানুষের কল্যাণে-এমন মানবিক উদ্যোগ রাজনীতিকে আরও অর্থবহ করে তোলে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত