ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সিলেট আইবিআইটি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৬-২০২৫ রাত ৯:২

সিলেট: সিলেট ইসলামি ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি (আইবিআইটি)-এর ছাত্র খায়রুল বাসার হৃদয় (২২) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। গত ২৩ মে ২০২৫ (বৃহস্পতিবার দিবাগত রাত) আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে সিলেট শহরের হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন কুইন্স টাওয়ারের চতুর্থ তলার ফ্ল্যাট নং ৪-বি থেকে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

ঘটনার পরপরই দক্ষিণ সুরমা থানায় একটি অপমৃত্যুর মামলা (মামলা নং: ১২, তারিখ: ২৪/০৫/২০২৫) দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় হৃদয়ের রুমমেট শাহরিয়ার অপূর্ব রাত ১২টার দিকে বাসায় ফিরেন। দরজায় বারবার ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে এক ঘণ্টা পর বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশি সহায়তা চান। পরে পুলিশ এসে ঘরের ভেতর থেকে জানালার গ্রিলে ঝুলন্ত হৃদয়ের মরদেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে হৃদয়ের বাবা-মা তাৎক্ষণিক ঢাকা থেকে সিলেটে ছুটে যান এবং হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে ছেলের মরদেহ সিলেটেই দাফন করেন।

হৃদয়ের মা রিনা বেগম অভিযোগ করেন, তাঁর ছেলের সঙ্গে ঢাকার ভাটারা থানার সোলমাইদ এলাকার বাসিন্দা সাবিকুন নাহার জুঁই (পিতা: মো. দেলোয়ার হোসেন)-এর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়ে উভয় পরিবারে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ঘটনার পর থেকে জুঁই ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে দাবি করেন তিনি।

রিনা বেগম আরও বলেন, “আমার ছেলে কোনোদিন এমন কাজ করতে পারে না। ওর কোনো শত্রুও ছিল না। ছবিগুলো দেখেই বোঝা যায় এটি আত্মহত্যা নয়—একটি পরিকল্পিত হত্যা। আমি বিশ্বাস করি, জুঁই এবং তার পরিবারের সঙ্গে একটি সন্ত্রাসী চক্র এই ঘটনার সঙ্গে জড়িত।”

পরে, গত ৩ জুন ২০২৫ তারিখে রিনা বেগম বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ২য় আদালতে একটি হত্যা মামলা (ধারা ৩০২/৩৪, মামলা নং: ২০৬/২০২৫) দায়ের করেন। মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান