নেত্রকোনায় ঈদ জামাতে হামলা ঘটনায় মসজিদে তালা এলাকা মুসল্লিদের ক্ষোভ
নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সনুড়া মধ্যপাড়া গ্রামে ঈদের নামাজ আদায়ের সময় ইমামের বিতর্ককে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হন। এ ঘটনার পর রাতেই স্থানীয় একটি মসজিদে তালা ঝুলিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। এতে মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রবিবার (৮ জুন) ঈদের দিন ভোরে সনুড়া মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদে তালা থাকায় অনেক ধর্মপ্রাণ মুসল্লিকে বারান্দায় নামাজ আদায় করতে হয়। নামাজের সময় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়,দীর্ঘদিন ধরে ঈদের জামাতে ইমামতি করতেন এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নের ঘনিষ্ঠজন। তবে সম্প্রতি স্থানীয়দের সিদ্ধান্তে আবু সাইদ আয়াত নামে একজনকে নতুন ইমাম হিসেবে দায়িত্ব দেয়া হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে নয়নের নেতৃত্বে ২৫-৫০ জন লোক ঈদের নামাজ শুরু হওয়ার আগেই ঈদগাহে হামলা চালায়। এতে অন্তত ৮ জন আহত হন।
এ ঘটনায় অন্তত ২৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
এদিকে হামলার ঘটনার পর রাতেই নয়নের লোকজন মসজিদে তালা ঝুলিয়ে দেয়। এতে প্রায় মুসল্লিগন নামাজ আদায় করতে পারছেন না। ধর্মীয় স্থানে তালা লাগানোর ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার তদন্ত অফিসার চম্পক দাস বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
এ ঘটনায় ধর্মীয় সহাবস্থানে চরম ব্যাঘাত ঘটেছে বলে মত দিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ