কুতুবদিয়ার ধুরুং বাজারের সেক্রেটারিকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিসবাহুল আলমকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) সকাল ১০টায় ধুরুং বাজার সড়কে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাজার কয়েক শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ধুরুং বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আল আজাদ। সমাবেশে বক্তারা বলেন, “ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে মারধর করার মত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”বক্তারা আরও জানান, যদি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়, যাতে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।ঘটনার পর থানা পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে উপস্থিত ছিল এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু