ঢাকা মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ঐক্য, সংস্কার, মুক্তি এমন উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে বাংলাদেশ আমজনগণ পার্টি


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১১-৬-২০২৫ বিকাল ৫:৫৭

মঙ্গলবার(১০জুন) বিকেলে বাংলাদেশ আমজনগণ পার্টি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোডস্থ একটি আভিজাত্যপূর্ণ রেস্তোরাঁয় ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
অতিথিদের আসন গ্রহণ ও পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বাংলাদেশ আমজনগন জনগন পার্টির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ বক্তব্য রাখেন এসময় তিনি বলেন জনগণের মৌলিক অধিকার সুনিশ্চিত ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বাংলাদেশ আমজনগণ পার্টি। দেশের মানুষ এখন বুঝে গিয়েছে কোন দল ভালো আর কোন দল খারাপ। ইনশাআল্লাহ আগামীতে এ আমজনগণ পার্টিই সেরা জনসেবক দল হিসেবে পরিচিতি লাভ করবে। দলের আত্ম প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই ৬৪ জেলার অধিকাংশ জেলা ও উপজেলার কমিটি সম্পন্ন  হয়ে গিয়েছে। 
 জেলা আহবায়ক এডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম রুবেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য সোলেমান মিয়াজী,সাংবাদিক বি এম মহিউদ্দিন মন্টি, জহিরুল ইসলাম বাবু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা বিভাগীয় সংগঠক আবুল কালাম আজাদ ও এডভোকেট স্বপন কুমার সরকার বক্তব্য রাখেন। কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। 
অনুষ্ঠানে আমজনগণ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ বলেন, বাংলাদেশ আমজনগন পার্টি হচ্ছে জনসাধারণের দল। ন্যায্যতা, সুশাসন প্রতিষ্ঠা করা, মজুলুমের পক্ষে কথা বলা,একাদ্বশ শ্রেনী পর্যন্ত বিনা বেতনে পড়া শোনার সুযোগ করে দেয়া ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়াই হচ্ছে  এ দলের মূল লক্ষ্য।
পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শেষ হয়।

এমএসএম / এমএসএম

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না

মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ

তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক

বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান

দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির

নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন

গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ

রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি