ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে গণসংযোগে ব্যস্ত বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ভিপি মাসুদ পারভেজ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১১-৬-২০২৫ বিকাল ৫:৫৮

জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে মাদারীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ সোমবার দিনব্যাপী সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে গণসংযোগ করেছেন।

সরকারি নাজিমউদ্দীন কলেজের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভি.পি) এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করে আসছে এবং বিএনপির বিভিন্ন উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি জনগণের পাশে থেকে কাজ করবো।”

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, অ্যাডভোকেট মাসুদ পারভেজ একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা, যার প্রতি তৃণমূলের আস্থা রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বহু বছর ধরে মাঠে সক্রিয় থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন মাসুদ পারভেজ। সাধারণ মানুষ ও তরুণদের মাঝে তার গ্রহণযোগ্যতাও চোখে পড়ার মতো।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?