ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টার্নিং" পয়েন্ট অফ এডুকেশন" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১২-৬-২০২৫ দুপুর ১:৩০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংচুয়ালিটি কার্যক্রমের আওতায় শিক্ষা কার্যক্রম কে এগিয়ে নিতে টার্নিং পয়েন্ট" অফ এডুকেশন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা হোক জীবনের টার্নিং পয়েন্ট "প্রতিপাদ্যকে সামনে রেখে, বুধবার(১১ই) জুন সকাল দশটায় মোটিভেট ভুরুঙ্গামারী আয়োজনে ও সম্মিলিত শিক্ষক পরিষদের সহযোগিতায়, উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে ভুরুঙ্গামারীর কৃতি সন্তান মোজাহারুল আলম তার উদ্ভবনী টার্নিং পয়েন্ট অফ এডুকেশন এর প্রেজেন্টেশন উপস্থাপন  করেন। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা, অধ্যাপক, ডাক্তার মিথতা উল ইসলাম মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভুরুঙ্গামারী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম ফেরদােস। স্বাগত বক্তব্য রাখেন, মোটিভেট ভূরুঙ্গামারী শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তাকিম মুবিন, মোটিভেট ভূরুঙ্গামারীর সভাপতি আশরাফুল আলম সাইফের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ  জনাব আল হেলাল মাহমুদ , সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি জনাব বাবুল আক্তার, তিলাই উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক জনাব আমজাদ হোসেন, সদস্য সুরভী আক্তার  স্বপ্না,  মুভমেন্ট  ফর পাংচুয়ালিটি কার্যক্রমের ভলান্টিয়ার খোরশেদ আলম লিমন সহ প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে বক্তারা শিক্ষা, আত্মউন্নয়ন ও  ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। সেমিনারে উপস্থিত শিক্ষকরা জানান, এই কার্যক্রম সরকারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে, দেশের শিক্ষাব্যবস্থা আরো অনেক উন্নতি লাভ করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোটিভেট ভূরুঙ্গামারীর সাংগঠনিক সম্পাদক, মিমতা উল ইসলাম মাহিন। পরে কুইজ প্রতিযোগিতা ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়।  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেমিনারে সঠিক সময় আসার জন্য  উপজেলার ছয়টি মাধ্যমিক  বিদ্যালয়কে দেয়াল ঘড়ি উপহার দেওয়া হয়। ভুরুঙ্গামারী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক , সহকারী শিক্ষক, এবং মেধাবী শিক্ষার্থীরা , উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার