কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদক কারবারিকে গাজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
বুধবার (১১ই) জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেছড়া ইউনিয়নের সোনারহাট ব্রিজ পার এলাকা থেকে তাদের গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নে মৃত শামসুল ইসলামের পুত্র, বাবুল আক্তার( ৪৫) ও ইসলামপুর গ্রামে জামাল শিকদারের পুত্র,শহিদুল শিকদার(৪৭)।তাদের কাছ থেকে এ সময় ২ কেজি শুকনো গাজা, ১২ পিসি ইয়াবা, দুটি ছোট চাকু, দুটি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার্ ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। ভূরুঙ্গামারী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
Link Copied