ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পার্ট টাইম প্রশিক্ষক হয়েও যেন টাকার কুমির


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ১২-৬-২০২৫ দুপুর ১:৩৬

শরীয়তপুরের টিটিসি ভবন। লাখো স্বপ্নবাজ প্রবাসী কিংবা প্রশিক্ষণ গ্রহণ করা স্বপ্নবাজগণ নিজেদের ভাগ্য বদলাতে কোনো না কোনো কারণে ছুটে আসেন বিশ্বস্ত এই প্রতিষ্ঠানের কাছে। তবে সেই বিশ্বাস পুঁজি করেই যেন কারোর কপাল খুললো। পেশায় পার্ট টাইম প্রশিক্ষক। তবে কাজ যেন ভিন্ন কিছু।

২৫ লাখ টাকা দিয়ে নিজের নামে ট্রেড লাইসেন্স।
নিজস্ব অবৈধ এজেন্সির ব্যবসা,
১৮ লাখ টাকা করে নিয়ে তিন-চারজনের সাথে প্রতারণা,
অফিস চলাকালীন নিজস্ব এজেন্সির ব্যানার টাঙিয়ে অফিস রুমে বসেই ব্যবসা।

ম্যানপাওয়ার ব্যবসার সাথে জড়িত —
PDO ভর্তি, ফিঙ্গারপ্রিন্ট, BMET রেজিস্ট্রেশন— বাদ যায়নি কিছুই।

এত প্রশংসায় প্রশংসিত ভদ্রলোকের নাম হাসানুর রহমান। বিগত ৮ বছর যাবৎ একই প্রতিষ্ঠানে পার্ট টাইম প্রশিক্ষক হিসেবে কর্মরত থেকে তিনি হাত করে নিয়েছেন বহু উপরি মহল। টিটিসির পরিচয় ব্যবহার করে তিনি চালান তার অবৈধ এজেন্সি— বিদেশ পাঠানোর নামে প্রতারণা সহ দুর্নীতির সকল স্তর যেন তিনি পেরিয়ে এসেছেন বহু আগেই। স্থানীয় ক্ষমতাধর ব্যক্তি থেকে শুরু করে উপরি মহল যেন তার পরম বন্ধু— অনেকাংশে তার সহযোগী।

পার্ট টাইম প্রশিক্ষকগণ দীর্ঘ ০৮ বছর একই প্রতিষ্ঠানে চাকরি করার কারণে তাঁরা প্রশিক্ষণে সময় দেওয়ার চেয়ে বিদেশগামী কর্মীদের BMET রেজিস্ট্রেশন, PDO ভর্তি, ফিঙ্গারপ্রিন্ট, সার্টিফিকেট বাণিজ্য, বিমানের টিকিট ক্রয়-বিক্রয় এবং বিদেশে লোক পাঠানোসহ নানা অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। তার ক্ষমতার হাত এতটাই প্রসারিত যে, প্রিন্সিপালের পক্ষেও প্রকাশ্যে অ্যাকশন নেওয়া বা কার্যকরী কিছু করা যেন কঠিন হয়ে পড়েছে।

এই বিষয়ে টিটিসি প্রিন্সিপাল মুস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার পক্ষে যতটা করা সম্ভব তিনি ততটাই চেষ্টা করে যাচ্ছেন সৎ থাকার এবং প্রতিষ্ঠানকে সৎ রাখার। কিন্তু বাকি অনেক কিছুই হচ্ছে যা রুখে দেওয়া তার সামর্থ্যের বাইরে।

প্রতিষ্ঠানের অটোমেটিভ ট্রেডের প্রশিক্ষক হাসানুর কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ৪/৫ বার বিদেশ ভ্রমণ করেছে। সফল ম্যানপাওয়ার ব্যবসায়ী। একজন ডিডির সহিত তিনি ব্যবসায়িক পার্টনার। সর্বশেষ গত ০৯.১০.২৪ খ্রি: তারিখ ট্রেড পুরোপুরি তালা বন্ধ করে ফিলিপাইন চলে যান।

শুধু তাই নয়— পাঁচ তারকা হোটেলে যাতায়াত, বিলাসবহুল জীবন আর লাগামহীন দুর্নীতি যে চরম ভোগান্তিতে ফেলছে সাধারণ মানুষকে।

এই বিষয়ে হাসানুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলেও ব্যর্থ হয় "সকালের সময়"। মুঠোফোন রিসিভ করেননি তিনি।

তবে প্রশ্ন থাকছে, কবে থামবে এই লাগামহীন দুর্নীতি?

এমএসএম / এমএসএম

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা