পৃথক ঘটনায় অভয়নগর থেকে দু'জনের মরাদেহ উদ্ধার
যশোরের অভয়নগরে পৃথক দুই স্থানে দুটি ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল বুধবার উপজেলার বুইকারা গ্রামের বৌবাজার এলাকা থেকে জেসমিন বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বিল্লাল হাওলাদারের স্ত্রী ও খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহী গ্রামের আব্দুল গণি সরদারের মেয়ে। জেসমিনের স্বামী বিল্লাল হাওলাদার জানান, "মঙ্গলবার রাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে ঝগড়ার পর আমি বারান্দায় ঘুমিয়ে পড়ি। সকালে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করি। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় জেসমিনের মরদেহ উদ্ধার করি। তিনি আরও বলেন, "আমাদের দুটি ছেলে রয়েছে। জেসমিন অভিমানে আত্মহত্যা করেছে। আমরা ময়নাতদন্ত না করার জন্য থানায় লিখিত আবেদন করেছি।"
অপরদিকে, (৯ জুন) সোমবার বিকেলে ভৈরব নদী থেকে দিদার মোড়ল (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত জয়েন উদ্দিনের ছেলে।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে দিদার মোড়ল ভৈরব নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে দুপুরে তারা খুলনা থেকে একটি ডুবুরি দল নিয়ে এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল ৫টার দিকে গোসলের স্থান থেকে প্রায় ১০০ গজ দূরে নদীর পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ডুবুরি দল পাঁচ ঘণ্টার চেষ্টায় দিদার মোড়লের মরদেহ উদ্ধার করেছে।
এছাড়াও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আলীম বলেন, "বৌবাজার এলাকা থেকে জেসমিন বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উক্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে এচাড়াও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
Link Copied