ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ক্ষেতলালে হত্যা মামলার আসামি তুহিন গ্রেফতার


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১২-৬-২০২৫ দুপুর ১:৪৬

জয়পুরহাটের বহুল আলোচিত ছাত্র আন্দোলনে হত্যা মামলার প্রধান আসামি এস. এম. তুহিন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১১ জুন (বুধবার) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার বাদলা স্কুলের দক্ষিণ পাশে কামরুজ্জামান নামের এক ব্যক্তির মালিকানাধীন পাঁচতলা ভবনের দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে ক্ষেতলাল থানার পুলিশ।
তুহিন ইসলাম ক্ষেতলাল এস. এ. কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলার রসালপাড়া গ্রামের মৃত তোজ্জামেল হোসেনের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র বিশাল ও মেহেদী হত্যাকান্ড, বিস্ফোরক দ্রব্য ব্যবহার ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তুহিন সরাসরি জড়িত। এসব মামলার এজাহারেই তার নাম উল্লেখ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুহিন সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সরকারি খাস পুকুর দখল, টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব খাটানো, নির্বাচনে দলীয় প্রভাব ব্যবহার করে বিরোধী প্রার্থীদের উপর চাপ প্রয়োগ এবং আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে।
এছাড়া, কৃষকদের গভীর নলকূপ দখল, অবৈধভাবে পুকুর খননের কাজ গ্রহণ এবং ভাড়াটে বাহিনী ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তারেরর মতো গুরুতর অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, তৎকালীন প্রশাসনের মদদেই এসব কর্মকান্ড পরিচালিত হতো।

পুলিশ আরও জানায়, ছাত্র আন্দোলনের ঘটনার পাশাপাশি তুহিন বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রীয় আরও কয়েকটি মামলারও অন্যতম আসামি। গ্রেফতারের পর তাকে জেলা গোয়েন্দা শাখায় (ডিবিতে) (আজ ১২-৬-২৫) হহস্তান্তরর করা হয়েছে।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, তুহিন ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর তদন্ত শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে দোকান ঘরের সিঁদকেটে ৪ লাখ টাকার মালামাল চুরি

কালিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি নান্নু গ্রেফতার

যশোরে তরুণীকে গনধর্ষণের অভিযোগে মামলা গ্রেফতার দুই

ভূরুঙ্গামারীতে কাস্টমস অফিসে যানবাহনের স্তূপ:নিলাম না হওয়ায় রাজস্ব ক্ষতির আশঙ্কা

গোপালগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নের পাঁচ প্রকল্প উদ্বোধন

টাঙ্গাইলে ব্র্যাক সিডের উদ্যোগে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের নিয়ে কর্মশালা

আদমদীঘিতে গৃহবধুকে আটক রেখে নির্যাতনের পর পালাক্রমে ধর্ষন, নরীসহ গ্রেপ্তার-৪

নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মারপিট ঘটনায় শিক্ষিকা ও অধ্যক্ষের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ

মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ

শতবর্ষী মহীয়সী নারী ও সাংবাদিক সুলতান মাহমুদ রেজার মাতার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

মাগুরায় সম্পত্তি বিরোধে গৃহবধূ হত্যা , দুই আসামি গ্রেফতার