ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

প্রবাসী সাংবাদিক ইকবাল ফেরদৌসকে বড়লেখা প্রেসক্লাবের সংবর্ধনা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২৫ সকাল ৯:৩৩

যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজ প্রতিনিধি, ন্যাশনাল প্রেসক্লাব ওয়াশিংটনের সদস্য এবং আমেরিকার মিশিগান থেকে প্রকাশিত 'বাংলা সংবাদ' পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বড়লেখার কৃতী সন্তান সাংবাদিক ইকবাল হোসাইন ফেরদৌস স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে বড়লেখা প্রেসক্লাব।

বুধবার (১১ জুন) রাতে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ইকবাল হোসাইন ফেরদৌস বলেন, "আমি সবসময় মনে করতাম শিক্ষাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার যদি শিক্ষা না থাকে তাহলে কোন কিছু কাজে আসবেনা। বাবা দাদার ও পূর্ব পুরুষদের সম্পত্তি একসময় শেষ হয়ে যায়, কিন্তু আমার শিক্ষা কোন দিন শেষ হওয়ার না।আমার কাছ থেকে আমার সম্পত্তি কেড়ে নিতে পারবেন কিন্ত আমার নলেজ কোনদিনও কেড়ে নিতে পারবেন না। সাংবাদিকতায় সফলতা অর্জনে নিবিড় পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই।  তথ্যপ্রযুক্তিতে বেশি করে  দক্ষতা অর্জন করতে হবে। যে সাংবাদিক নিজেকে সবসময় সাংবাদিকতার ছাত্র মনে করেন, তিনিই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন।”

প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহ সভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, দপ্তর সম্পাদক এজে লাভলু, তাহমিদ ইশাদ রিপন, তাহের আহমদ, বাংলা সংবাদ পত্রিকার উপ-সম্পাদক ও ষাটমাকণ্ঠের সম্পাদক আবুল কাশেম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজাদ বাহার জামালী, তপন কুমার দাস, মস্তফা উদ্দিন, হানিফ পারভেজ, প্রতিবেদক আশফাক আহমদ, ফয়সল মাহমুদ, সিরাজুল ইসলাম রিপন প্রমূখ। 

অনুষ্ঠানে বক্তারা ইকবাল হোসাইন ফেরদৌসের সাংবাদিকতা জীবনের সাফল্য ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁর কৃতিত্বের প্রশংসা করেন এবং বড়লেখার সুনাম বয়ে আনার জন্য কৃতজ্ঞতা জানান।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন