ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ও এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, ভুরুঙ্গামারী সরকারি ডিগ্রী কলেজের ২৪- ২৫ শিক্ষাবর্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্বর্ধনা ও এইচএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে। ভুরুঙ্গামারী সরকারি কলেজের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, এ ভর্তি সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে এই সম্বর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার (১২)জুন সকাল সাড়ে ১১ টায়, ভুরুঙ্গামারী সরকারি ডিগ্রী কলেজ মাঠে এই সংবর্ধনাও বিদায় অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর খন্দকার সরোয়ার হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, জনাব কাজী গোলাম মোস্তফা, এ সময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, ভুরুঙ্গামারী সরকারি কলেজের একাডেমিক কাউন্সিল এর সম্পাদক, প্রভাষক, জনাব আজিজুর রহমান স্বপন, প্রভাষক গোলাম ফারুক, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক মোজাহার আলী, প্রভাষক আহসান হাবীব প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ভর্তি সুযোগপ্রাপ্ত শিক্ষার্থী তাসনিম ইসলাম, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগপ্রাপ্ত শিক্ষার্থী মনির হোসেন। এইচএসসি ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজুর রহমান ও শাহাদাত হোসেন। উক্ত অনুষ্ঠানে মোট ২৪ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস