ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৩-৬-২০২৫ দুপুর ২:৩৫

নেত্রকোণার খালিয়াজুরীতে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন। 

নিহত ব্যক্তি অত্র উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মোঃ আবুল বাশারের ছেলে সাঈদ হাসান নকি(১৭)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিহত সাঈদ হাসান নকি গতকাল বৃহস্পতিবার (১২ জুন)  সন্ধ্যায় তার ( নকি) বাবার ত্রিমোহিনী বাজারে  মুদির দোকানে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক শকে আহত হলে স্থানীয় লোকজন তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতের লাশ নিজ বাড়ীতে নিয়ে আসলে খালিয়াজুরী থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরী করে মৃতের আত্মীয়ের কাছে লাশ হস্তান্তর করেন। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তাস্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস