অভয়নগরে সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন
যশোরের অভয়নগরে সরকারি সড়ক সংস্কার, ড্রেনের উপর ঢাকনা স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাঁচ গ্রামের হাজারো মানুষ। শুক্রবার সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তালতলা বাজার সংলগ্ন যশোর খুলনা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুই ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, ২০ ফুট চওড়া সরকারি এ সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে যাতায়াত করেন একতারপুর, গ্রামতলা, তালতলা, সিরাজকাঠি ও রাজঘাটের কয়েক হাজার মানুষ। অথচ বছর খানেক আগে ড্রেন নির্মাণের নামে নওয়াপাড়া পৌরসভার তৎকালীন মেয়র সুশান্ত কুমার দাস শান্ত সচল রাস্তাটি অচল করে দেয়। সড়কের পাশ দিয়ে ড্রেন না করে মাঝ দিয়ে বড় ড্রেন নির্মাণ করা হয়। মানুষ যেন চলাচল করতে না পারে সেজন্য ড্রেনের উপর কোনো প্রকার ঢাকনা দেয়া হয়নি। অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছে মাসের পর মাস। এলাকাবাসী জানান, এ রাস্তায় অনেকে দুর্ঘটনার শিকার হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় সড়কটি দীর্ঘদিন ধরে ফেলে রাখা রয়েছে। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট সেখ শাকিল আহমেদ রিপন বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে নওয়াপাড়া পৌরসভা কর্তৃপক্ষকে দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দিতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
নওয়াপাড়া পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জাহানারা বেগমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর সরদার জাকির হোসেন, সেখ আসাদুল্লাহ আসাদ, পাটকল শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শমসের আলম, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু, অভয়গর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক মোড়ল, নওয়াপাড়া পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন তরফদার, সিনিয়র সহ সভাপতি মহিরউদ্দিন ফকির, সহ-সভাপতি মিন্টু ফরাজী, সাংগঠনিক সম্পাদক এসএমডি অপু, থানা বিএনপির সদস্য হাদিউজ্জামান বুলেট, শ্রমিক দলের আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক ইব্রাহিম সরদার, পৌর যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রাজু সরদার, কৃষক দলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমরুল কায়েস, সদস্য জাকির হোসেন, রনি বিল্লাহ বাসার সহ অন্যান্যরা।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
Link Copied