ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় অগ্নিকান্ডে হিন্দু দম্পতি নিহতের ঘটনায় অসহায় হিন্দু পরিবারকে ঘর দিলেন জামায়াতে ইসলামী


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৬-২০২৫ বিকাল ৫:৩৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের জোড়খালী গ্রামের একটি বাড়িতে বসত ঘরের আগুনে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় এক দম্পতি। নিহত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ। বৃহস্পতিবার ( ১২ জুন) দলটি মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চার চালা টিনের ঘরের চাবি নিহত দম্পতির সন্তান কেশব চন্দ্র মজুমদার এর হাতে হস্তান্তর করেন নোয়াখালী -৬ (হাতিয়া) আসনের জামায়াতের এমপি প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হক। এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া  উপজেলা জামায়তের আমির  মাস্টার বোরহানুল ইসলাম, বুড়ির চর ইউনিয়ন জামায়তের আমির মাওলানা আশরাফ উদ্দিন , ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আশিকুল ইসলাম , হাতিয়া থানা সেক্রেটারি আব্দুল ওহাব সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ৩১ জানুয়ারি ওই পরিবারের বসত ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় মারা যায় গৃহকর্তা নিমাই মজুমদার ও তার স্ত্রী মিলন বালা মজুমদার।  আগুনে তার একমাত্র সম্বল সাতটি গরু ও পুড়ে মারা যায়।  ঘটনার পরদিন স্থানীয় জামায়তের নেতৃবৃন্দ ওই বাড়িতে গিয়ে অসহায় পরিবারকে সাহায্য করা আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি মোতাবেক অসহায় পরিবারটিকে নিজেদের তত্ত্বাবধানে একটি টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ