ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

চিতলমারীতে এনসিপি কমিটিতে আওয়ামী নেতাদের অন্তর্ভুক্তির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৬-২০২৫ বিকাল ৫:৪২

বাগেরহাট জেলা ও চিতলমারী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অন্তর্ভুক্তির প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল ১১টায় চিতলমারী প্রেসক্লাবে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিতলমারী উপজেলা এনসিপির সদস্য মো. জাকারিয়া খান। তিনি এই বক্তব্যে জানান, গত ৩ জুন জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি কমিটি ঘোষণা করা হয়। তবে এই কমিটি গঠনে আন্দোলন সংশ্লিষ্ট প্রকৃত কর্মীদের উপেক্ষা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলে বিশৃঙ্খলার জন্ম দিয়েছে।

এই অসন্তোষের জেরে ১১ জুন (বুধবার) সকাল সাড়ে ১১টায় বাগেরহাট মাজার গেট এলাকায় এনসিপির চিতলমারী উপজেলার যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিন শেখের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় নেতৃত্ব দেন বাগেরহাট জেলা এনসিপির সমন্বয়ক ও সদস্য শারাফাতুল ইসলাম। এ ঘটনায় আহত নুরুল আমিন শেখের পক্ষ থেকে বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জাকারিয়া খান আরও অভিযোগ করেন, শারাফাতুল ইসলাম ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ছাত্রলীগের এবং ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাঁতী লীগের নেতৃত্বে ছিলেন। তার হাত ধরেই আওয়ামী লীগ ঘরানার লোকেরা এনসিপির দলে প্রবেশ করেছে।

এই পরিস্থিতিতে চিতলমারী উপজেলা এনসিপির নেতাকর্মী মো. জাকারিয়া খান, নুরুল আমিন শেখ, রানু আক্তার, সাজ্জাদ গাজী মিটুনসহ অনেকেই দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
তারা এনসিপির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দলের প্রকৃত কর্মীদের মূল্যায়ন করে আওয়ামী ঘরানার লোকদের বাদ দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানাচ্ছেন।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান