ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২৫ দুপুর ১:২৯

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

শনিবার (১৪ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুইজন।

নিহতরা হলেন—পঞ্চগড় জেলার বোদা উপজেলার সেনাসদস্য এরশাদ হোসেন ওরফে রাসেদ (২৫), একই উপজেলার হাসেম আলীর মেয়ে তামান্না আক্তার (২২) ও বাসের হেলপার নওগাঁ সদরের পারমিকার গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫)। বাকি দুইজনের নামপরিচয় মিলেনি।

আহতরা হলেন—পঞ্চগড়ের বোদা উপজেলার শহর কুমারী এলাকার মতিয়ার রহমানের ছেলে সাকিব হোসেন ও তার স্ত্রী মৃত্তিকা, একই উপজেলার ইসলামপুর এলাকার নাসিমা বেগম, বালাভিট এলাকার জসিম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকার আব্দুল মাওলানার ছেলে রানা হোসেন এবং ঢাকার মতিঝিল এলাকার সুরুজ মিয়ার ছেলে ফকরুল ইসলাম।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান।

তিনি বলেন, আমরা রাত ৩টার পর দুর্ঘটনার খবর পাই। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে দেখি তিনজন মারা গেছেন। তখন আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করি। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহত ছয়জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দিনাজপুর-ঢাকা মহাসড়কে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রীরা হতাহত হন। একই সময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই পিকআপ ভ্যানকেও ধাক্কা দেয়। পিকআপটি উল্টে পড়ে যায়।

ওসি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান