ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রাষ্ট্রীয় হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২৫ দুপুর ১:৩৪

রাষ্ট্রীয় হেফাজতে বিএনপি নেতা ও শ্রমিক সংগঠক বি.এম. বাকির হোসেনের মৃত্যুকে 'রহস্যজনক' দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা।

শুক্রবার (১৩ জুন) বিকেল ৫ টার দিকে নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়ায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মরহুমের ছোট ভাই অধ্যাপক (অব:) বি.এম. নাগিব হোসেন বলেন, '২০১০ সালের জানুয়ারিতে আমার ভাইকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। এরপর রাষ্ট্রীয় হেফাজতে তাকে হত্যা করা হয়। এটি কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না—এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড।'

তিনি আরও বলেন, 'আমার ভাই ছিলেন বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশন (বি-১৯৬৩) এবং সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (বি-৬৬৪) সিবিএ’র সভাপতি। এছাড়া তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এমন একজন নেতার মৃত্যুর বিচার না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।'

অধ্যাপক নাগিব হোসেন বলেন, 'আমরা প্রতিশোধ চাই না, ন্যায়বিচার চাই। যারা এই ঘটনার পেছনে জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বি.এম. বাকির হোসেন স্মৃতি সংস্থার সহ-সভাপতি হাবিবুর রহমান বাবলু, পরিবারের সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান