কুড়িগ্রামে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত
পটুয়াখালীর দশমিনা ও গলাচিপায় ডাকসুর সাবেক ভিপি ও গন অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক ও নেতাকর্মীর গাড়িবহরে হামলার প্রতিবাদে কুড়িগ্রাম সদরে শাপলা চত্বরে ১৩ জুনশুক্রবার রাতে গণ অধিকার পরিষদের জেলা নেতৃবৃন্দের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কলেজ মোড় দোয়েল চত্বরে শেষ হয়।
এসময় উপস্থিত বক্তারা পটুয়াখালী দশমিনা ও গলাচিপার বিভিন্ন স্থানে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক ও তাঁর নেতা কর্মীদের গাড়ী বহরে হাসান মামুনের সন্ত্রাসী বাহিনী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন এস.এম নুরে এরশাদ সিদ্দিকী এড্যাভোকেট বাংলাদেশ সুপ্রিম কোট,সদস্য উচ্চতর পরিষদ, গণ অধিকার পরিষদ।
কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ,সাধারণ সম্পাদক, প্রভাষক আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম আমিন গণ অধিকার পরিষদের বিভাগীয় সম্বন্বয়ক,সফিকুল ইসলাম মোল্লা ভুমি ও গৃহায়ণ সম্পাদক কেন্দ্রীয় গণ অধিকার পরিষদ,আবু তানভীর সুমন সভাপতি গণ অধিকার পরিষদ উলিপুর উপজেলাসহ জেলা ও উপজেলার গণ অধিকার পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল শেষে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট এস.এম নুরে এরশাদ সিদ্দিকী জানান ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর সন্ত্রাসী হামলার জন্য পটুয়াখালী হাসান মামুনকে দ্রুত গ্রেফতার করতে হবে।
তিনি আরো জানান যাঁরা মনে করছেন ভিপি নুরের প্রয়োজন শেষ তাঁরা বোকার স্বর্গে বাস করছেন। নব্য দখল বাজির জন্য আমরা ২৪ এর গণ অভ্যুত্থানে রক্ত দেই নাই। যারা এগুলো করছেন, চাঁদাবাজি করছেন, দখল বাজি করছেন, টেন্ডার বাজি করছেন, তাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী ২০২৬ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে এবং এদেশের ছাত্র জনতা সে নির্বাচনে ভোট দিবে।
অতীত থেকে শিক্ষা নেন যদি এখনো শিক্ষা না নেন তাহলে শেখ হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে।
কুড়িগ্রাম জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন এই বাংলার মাটিতে কোন সন্ত্রাসী বাহিনীর আশ্রয় হবে না।
এমএসএম / এমএসএম
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার