ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে ড্রাইভার জাহিদুল হত্যাকাণ্ডে জড়িত ২ সন্ত্রাসী গ্রেফতার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৩-৬-২০২১ বিকাল ৬:১৬

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার প্রাইভেটকারচালক জাহিদুল ইসলাম হত্যার তিন মাস পর হত্যাকাণ্ডের সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ জাকির হাসান এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাব্বি হোসেন (২১) ও শিপন হোসেন (২৩) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়েছে বলে স্বীকার করে তারা। পরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে ।

উল্লেখ্য, গত ১ মার্চ রাতে জিএমপির গাছা থানাধীন মালেকের বাড়ী এলাকার এমাজিং ফ্যাশন লিমিটেড কারখানার প্রাইভেটকারচালক জাহিদুল ইসলাম ঢাকায় কারখানার কয়েকজন কর্মকর্তাকে নামিয়ে দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাছিমপুর পিপলস সিরামিক কারখানার সামনে প্রাইভেটকার থামিয়ে প্রস্রাব করার উদ্দেশ্যে গাড়ি থেকে বের হলে ৩-৪ জনের একদল ছিনতাইকারী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তারা পুলিশের উপস্থিত টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ জাহিদকে গুরুতর আহত‍াবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা কয়েকজনকে ‍আসামী করে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন