ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় কেউ ভূমিহীন নয়, অথচ ভূমিহীন করে রেখেছে ভূমি দস্যুরাঃ আব্দুল হান্নান মাসুদ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৪-৬-২০২৫ দুপুর ৪:১৬

শনিবার সকালে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মিলনায়তনে হাতিয়ার কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কে ভূমিহীন পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।     উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বলেন, আপনারা নিজেদের কে ভূমিহীন বলবেন না।হাতিয়ায় কেউ ভূমিহীন নয় অথচ ভূমিহীন করে রেখেছে ভূমি দস্যুরা। আমার সংগ্রাম ওই ভূমি দস্যুদের বিরুদ্ধে। আমি এই অল্প কয়েক মাসের মধ্যে তমরদ্দি বেকের বাজার থেকে হিলটন রোড পর্যন্ত রাস্তা পাকা করার ব্যবস্থা করতে পেরেছি।  আমাকে  এমপি নির্বাচিত করলে ৫০ বছরে নেতারা যাহা করতে পারে নাই আমি দ্রুত সময়ের মধ্যে হাতিয়ার  সকল রাস্তাঘাট পাকা করতে পারব ইনশাল্লাহ,।  এছাড়া আমি নয় মাসে সাড়ে পাঁচ কিলোমিটার নদীর তীরে জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করেছি এবং আগামীতে ১১ কিলোমিটার ব্লক বাঁধ দেয়ার ব্যবস্থাও করেছি । আমরা সবাই একতাবদ্ধ থাকলে কেউ কারো ক্ষতি করতে পারবে না। কোন অস্ত্র গোলাবারুদ কিছুই কাজে আসবে না।
 কেউ কাউকে ছাইরা যাইয়েন না, হাতে হাত রেখে একে অপরের হাত ধরে থাকলে আমাদের সফলতা আসবেই। 

হান্নান মাসউদ আরো বলেন, আমরা যদি হাতিয়াতে ফেরির ব্যবস্থা করতে চাই ,তাহলে স্পিডবোট, ট্রলার মালিকদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যাবে। কারণ, তাদের ব্যবসা হুমকির মুখে পড়বে। আমরা যদি ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দিতে চাই, আমরা যদি গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে ভূমিদস্যুদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যাবে। আমরা যদি হাতিয়ার সড়ক,রাস্তাঘাট ও অবকাঠামগত উন্নয়নমূলক কাজ শুরু করি তাহলে যারা অপরাজনীতি  করছে তাদের অপরাজনীতি বন্ধ হয়ে যাবে। সবদিক বিবেচনা করেই আমরা এখানে এসেছি। আমরা মনে করি একটা লড়াই প্রয়োজন। হাতিয়ার মাটি ও মানুষের স্বার্থে সেই লড়াইটা আমাকে-আপনাকে সকলকে মিলেই করতে হবে।আমরা মনে করি একটা দীর্ঘ সংগ্রাম প্রয়োজন, যে সংগ্রামের মধ্য দিয়ে হাতিয়াতে একটিও ভূমিহীন পরিবার থাকবে না।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ কে ভূমিহীনদের অধিকার আদায়ে  লড়াই করার জন্য ভূমি হীন পরিবারের পক্ষ থেকে ""ভূমিহীনদের বন্ধু "উপাধিতে ভূষিত করা হয়। এসময় ভূমি হিনদের পক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হাতে স্মারক লিপি প্রদান করেন দীপ নিউ মার্কেটের সেক্রেটারি আব্দুল কাদের । 

হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও ভূমিহীন পরিবারের সদস্য শরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন, হাতিয়া প্রেসক্লাবের  সেক্রেটারি জিএম ইব্রাহিম।  জাতীয় নাগরিক পার্টির সংগঠক ইউসুফ, হাতিয়া নিউমার্কেটের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূমিহীন নেতা মাইনুদ্দিন লেনিন  প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রিণ্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক,   বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ