অভয়নগরে প্রবাসী যুবকের গলা কাটা লাশ উদ্ধার
যশোরের অভয়নগরে মাছের ঘেরে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে কুয়েতপ্রবাসী যুবক হাসান শেখের (২৭) লাশ। তিনি উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে।
রবিবার (১৫ জুন) সকালে নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাছের ঘেরের পাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
নিহতের বড় ভাই এস এম মুন্না শেখ জানান, ২০১৮ সালে কুয়েতে পাড়ি জমিয়ে হাসান একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন। সম্প্রতি ছুটিতে বাড়ি ফিরে বিয়ে করেন। ৬ মাসের ছুটির মধ্যে ৪ মাস পার করেছেন, আরও ২ মাস পর পুনরায় কর্মস্থলে ফেরার কথা ছিল। শনিবার রাত ১০টা পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডার পর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে খবর আসে তার মরদেহ পাওয়া গেছে। হাসানের কোনো শত্রু ছিল না বলেও দাবি করেন তিনি।
অভয়নগর থানার ওসি আব্দুল আলীম বলেন, "ঘটনার রহস্য উদ্ঘাটনে সবদিক বিবেচনায় তদন্ত চলছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত