লোহাগড়ায় বাবার অমতে মেয়ের বিয়ে, দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৭
নড়াইলের লোহাগড়া উপজেলায় জয়পুর ইউনিয়ন চাচই (পশ্চিমপাড়ায়)মেয়ের বাবার অমতে তার বিয়ে দেওয়াকে কেন্দ্র করে মামাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এতে অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১৫ জুন) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের পশ্চিম পাড়ায়।
আহতরা হলেন—মেয়ের বাবা শরিফুল (৪৫), মনির (৪০), তানভীর, শিমুল শিকদার (৩২), রুমি (৪০), সুমি (৩৮) এবং জিয়াবুল (৩০)। তারা সবাই চাচই গ্রামের বাসিন্দা।লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম সকালের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল জমাদ্দারের ছোট মেয়ে ইতির বিয়ে আড়াই বছর আগে হয়, তবে বৈবাহিক কলহের জেরে শরিফুল ও তার স্ত্রী হীরার ২৭ বছরের সংসার ভেঙে যায়। মীমাংসার ভিত্তিতে সিদ্ধান্ত হয়, ইতি মামাবাড়ি ও দাদাবাড়ি উভয় জায়গাতেই যাতায়াত করবে। স্বামীর দুর্ঘটনায় মৃত্যুর পর ইতি মামাবাড়িতে বসবাস শুরু করে।
সম্প্রতি মেয়ের মামা মামুন ও বিপুল মোল্যা এবং চাচা বদির জমাদ্দার উপস্থিত থেকে শরিফুলের অনুপস্থিতিতেই মেয়ের বিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে শরিফুল উত্তেজিত ভাষায় গালিগালাজ করেন এবং শুক্রবার সন্ধ্যায় দুই বংশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরদিন শনিবার বিকেলে সালিশে বসেন স্থানীয় দুই সাবেক ইউপি চেয়ারম্যান—মোল্যা পরিবারের পক্ষ থেকে এম এম শরিফুল আলম ও জমাদ্দার পরিবারের পক্ষ থেকে আকতার হোসেন। কিন্তু সালিশ চলাকালে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্রে রূপ নেয় এলাকা। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে গুরুতর আহত শরিফুল, শিমুল ও জিয়াবুলকে খুলনায় পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।
লোহাগড়া থানার ওসি বলেন, এলাকায় বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। সেনা ও পুলিশের টহল জোরদার রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী