ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ার হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসলি আদায় বন্ধে প্রতিবাদ মিছিল


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ৩:৩৫

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিয্যবাহী হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসলি আদায় বন্ধে হরগজ এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে হরগজ বাজারে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,হরগজ বাজারের ব্যবসায়ী বেল্লাল হোসেন, হরগজ গ্রামের এ্যাড.হাবিবুর রহমান হাবিব, হরগজ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ শহিদুল ইসলাম,স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলামসহ আরো অনেকে। 

প্রতিবাদ মিছিলে বক্তারা জানান, সাটুরিয়ার ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটটি ১৯৭৩ সাল থেকে শুরু হয়। এ হাটে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ক্রেতা ও বিক্রেতারা আসেন। তবে দীর্ঘদিন ধরে অতিরিক্ত হাসলি আদায় করার কারনে হাটের ক্রেতা বিক্রেতার সমাগম কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় এই হাট বন্ধ হয়ে যেতে পারে। তাই অতিরিক্ত হাসলি আদায় বন্ধ করে ঐতিয্যবাহি এই হাটকে রক্ষা করার পাশি পাশি হাটের ক্রেতা বিক্রেতার সমাগম বাড়াতে আমাদের একসাথে কাজ করকে হবে। 

বক্তারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জায়গায় টাকা দিতে হতো। কিন্তু তখনও হাসলি ছিল ২০০ টাকা। তবে এখন তো কাউকে টাকা দিতে হয়না তাহলে এখন কেন ৩০০টাকা হাসলি দিতে হয়। এছাড়া আবার ঈদের সময় হাসলি ৫০০টাকা করা হয়। এসময় বক্তারা হাটের হাসলি ১৫০ টাকা করার জোর দাবী জানান।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান