ফের করোনা'র হানা, কুমিল্লায় শনাক্ত ৪
কুমিল্লায় ফের করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই নিয়ে চারজনের করোনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন নারী চিকিৎসকসহ তিনজন পুরুষ রয়েছেন। কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই স্পেশালাইজড অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারে করোনা শনাক্ত পরীক্ষা শেষে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রবিবার (১৫ জুন) দুপুর ৩ টা পর্যন্ত কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর বশির এই তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, শনাক্তদের মধ্যে ১০ জুন আক্রান্ত হন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বঙ্গপুসকুরুনী এলাকার এক বৃদ্ধ (৭০), ১২ জুন কুমিল্লা সিটি করপোরেশনের উজিরদিঘির পার এলাকার এক নারী (৩০) ও কুমিল্লার বুড়িচং উপজেলার এক পুরুষ (৩৮) এবং শুক্রবার (১৩ জুন) আক্রান্ত হয়েছেন আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার এক পুরুষ (৩৯)।
করোনা শনাক্ত হওয়া কুমিল্লা এমআরআই ও সিটিস্ক্যান সেন্টারের ম্যানেজার রয়েল মুঠোফোনে জানান, গতকাল শুক্রবার একজন, এর আগে ১২ জুন দুজন ও ১০ জুন একজন করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সবাই কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন।
সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে চারজনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত