ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হাটহাজারীতে আরিফ হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ৪:২৭

হাটহাজারী উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলীর সন্দ্বীপ কলোনির আলোচিত ছাত্রদল কর্মী আরিফ হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামি মো. মানিক (৪২) ও মো. জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীর (৪৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় র‍্যাব-৭ এর পৃথক দুটি অভিযানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ গ্রামার স্কুল এলাকা থেকে মানিককে এবং কুমিল্লার বাঙ্গরা বাজার থানার কাকাতুয়া এলাকা থেকে র‍্যাব-১১ এর সহযোগিতায় গিট্টু জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মানিক ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মো. রফিকের পুত্র এবং মো. জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীর চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের মৃত আলীর পুত্র।

জানা যায়, উপজেলার সন্দ্বীপ কলোনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভূট্ট সুমন ও সাখাওয়াত গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৮ জুন রাত আনুমানিক সাড়ে ১০টায় সুমন গ্রুপের বহিরাগত কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী সিএনজি অটোরিকশা যোগে ঘটনাস্থলে এসে সাখাওয়াত গ্রুপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে ফয়েজ উদ্দিনের পুত্র ছাত্রদল কর্মী আরিফ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় আরিফকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তিন দিন চিকিৎসাধীন থাকার পর ১১ জুন সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আরিফের মা বাদী হয়ে ১২ জুন হাটহাজারী মডেল থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ প্রথমে মানিককে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী র‍্যাব-১১ এর সহযোগিতায় গিট্টু জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, গ্রেপ্তার মানিককে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার জাহাঙ্গীরকে হাটহাজারী থানায় আনা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

‎সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা

জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’

রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ

তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের

গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা

রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল

উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা

ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র‍্যালি

নেত্রকোণায় এমপি আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিকশা চালকদের ধর্মঘট স্থগিত

জকিগঞ্জে বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ