ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বকশীগঞ্জে পূর্ব শত্রুতারকে কেন্দ্র করে হামলা


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১৫-৬-২০২৫ বিকাল ৫:৪০
জামালপুরের বকশীগঞ্জে পূর্ব শত্রুতা কে কেন্দ্র করে যোগসাজশে মারপিটের ঘটনায় একজন আহত, অতঃপর থানায় অভিযোগ। আহত ব্যক্তির নাম মোঃ আরাফাত হোসেন (আনন্দ)। সে বকশীগঞ্জ উপজেলার সদর চরকাউরিয়া দরিপাড়া এলাকার মোঃ একরামুল ইসলামের পুত্র। 
অভিযোগ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ পৌর এলাকায় চরকাউরিয়া দরিপাড়া গ্রামের মোঃ একরামুল ইসলামের পুত্র মোঃ আরাফাত হোসেন (আনন্দ) একজন মেরিন ইঞ্জিনিয়ার সে বর্তমানে ইউনাইটেড গ্ৰুপ পাওয়ার প্লান্ট চট্রগ্রামে কর্মরত।
পবিত্র ঈদ -উল- আযহা উপলক্ষে মোঃ আরাফাত হোসেন (আনন্দ) কর্মস্থল থেকে ছুটিতে পরিবারদের সাথে ঈদ করতে বাড়িতে আসেন, পূর্ব শত্রুতার জেরে বিবাদীগন মোঃ লাজু(২৫), মোঃ লিমন(২২) ও মোঃ আব্দুল্লাহগংরা(৪৮) পূর্ব শত্রুতা পোষণে নানা অজুহাতে তার ক্ষতি করার চেষ্টা করে আসছেন এরও এক পর্যায়ে মোঃ আরাফাত হোসেন আনন্দের ছুটি শেষ হওয়ায় তার কর্মস্থলে যাওয়ার জন্য ১৩ই জুন শুক্রবার বিকেলবেলা বাড়ি থেকে বের হয়ে বাস কাউন্টারে যায় সেখানে পূর্বে ওত পেতে থাকা আব্দুল্লাহগংরা দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিতভাবে আক্রমণ করে তাকে আহত করেন। তার আত্মচিৎকারে আশেপাশের্ লোকজন এগিয়ে আসিলে তারা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। 
পরে স্থানীয় লোকজন ও আরাফাত হোসেন (আনন্দের) বাবা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় আরাফাত হোসেন আনন্দের বাবা মোঃ ইকরামুল ইসলাম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই শুভাশিসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে মারপিটের ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;