চট্টগ্রামে মহাসড়কের পানি নিস্ক্রানের নালা দখল করে স্থাপনা নির্মাণ
চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন এলাকার রাজাখালী ব্রীজের পাশে সরকারি জায়গায় মহাসড়কের পাশে পানি নিস্কানের নালা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মান করছে এক প্রভাবশালী চক্র। পানি নিস্কাসনের ড্রেন বন্ধ করে টিনের ঘেরা দিয়ে প্রায় ৩০/৪০টি অবৈধ দোকান বসানোর পরিকল্পনা নিয়েছে চক্রটি। এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনে অভিযোগ করা হলে কোন ধরণের ব্যবস্থা নেয়া হয়নি বলে স্থানীয়রা জানান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শাহ আমানত সেতু সংলগ্ন রাজাখালী ব্রীজের পাশে মহাসড়কের পাশে এক প্রভাবশালী ব্যক্তি নালা দখল করে পাইকারী আড়তদার, গোডাউন, ওয়ার্কশপের জন্য ভাড়া দেয়ার সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয় ফটিকছড়ীর সাজ্জাদ সেলিম ও বজলুর রহমানের কয়েকজন ব্যক্তি। পানি নিস্কাশনের ড্রেন বন্ধ করে স্থাপনা নির্মানের প্রতিবাদ জানালে স্থানীয়দের প্রভাবশালী সাজ্জাদ সেলিম পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সব তার সখ্যতা রয়েছে। চাইলে যে কোন সময় যে কাউকে ফাঁসিয়ে দেয়ার ভয় দেখান। সিটি কর্পোরশেন পক্ষ থেকে স্থাপনা নির্মানে বাঁধা দেয়া হলেও তোয়াক্কা করেনি। পানির ড্রেনের উপর স্থাপনে নির্মানের প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে সিটি কর্পোরেশনে লিখিত অভিযোগ করা হয়েছে। উক্ত জায়গা নিয়ে আবুল কালাম হাজী নামের এক ব্যক্তি আদালতে মামলাও চলমান রয়েছে। আদালতে বিচারাধিন জায়গা কিভাবে সরকারি জায়গা বলে লীজ নেয়ার বিয়ষটিও প্রশ্নবিদ্ধ বলে এলাকাবাসীর অভিযোগ।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও রাজনীতিবিদ নুর হোসেন নুরু জানান, মাননীয় মেয়র মহোদয় চট্টগ্রাম সিটিকে জলাবদ্ধতামুক্ত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সেখানে পানি চলাচলের নালা বন্ধ করে স্থাপনা নির্মানের সাহস পান কিভাবে। বিষয়টি নিয়ে সবার প্রতিবাদ জানানো উচিত বলে তিনি জানান।
অভিযোগের বিষয়ে সেলিম সাজ্জাদ জানান, আমি জায়গাটি জেলা প্রশাসক থেকে লীজ নিয়েছি গত ৪/৫ মাস আগে। পানি চলাচলের ড্রেন খালি রেখে স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেন তবে কি পরিমান জায়গা লীজ নেয়া হয়েছে জানতে চাইলে কোন উত্তর দেয়নি, নিজকে অনেক প্রভাবশালী ব্যক্তি পরিচয় দিয়ে নিউজ করলেও তার কিছু হবে না শুধু নিউজ করতে পারেন নিউজ করার জন্য কেউ বাঁধা দেবে না বলে জানান।
এ বিষয়ে বক্সিরহাট ওয়ার্ডের পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজান মাহফুজুল হক বলেন, পানি নিস্কাশনের ড্রেনের উপর স্থাপনা নির্মানের বিষয়টি আমি আর আমার সহকর্মী সৈয়দ এসরাফুল তানহাসহ মিলে বাঁধা দিলে মেয়র স্যারের সাথে কথা বলবেন বলে জানান, বিয়ষটি আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। এরপরও জোর পূর্বক স্থাপনা নির্মাণ করেন। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এস্টেট কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোরবানের আগে অবসরে চলে আসছি, তবুও বিষয়টি আমি যারা দায়িত্বে আছে তাদের ব্যবস্থা নেয়ার জন্য বলে দিচ্ছি।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর