ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নবীনগরে শ্বশুর বাড়ি বেড়াতে এসে শ্যালকের দা'য়ের কোপে আহত বোন জামাই


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১৫-৬-২০২৫ বিকাল ৫:৪৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে শ্যালকের হামলার শিকার হয়েছেন দুই বোন জামাই।শনিবার(১৪ জুন) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এর বিস্তারিত জানা গেছে।

জানা যায়, উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সালাউদ্দীন (২৫) তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সারাদিন আনন্দের সঙ্গে কাটানোর পর সন্ধ্যা ৮ টার দিকে ছোট শ্যালক দীপু হঠাৎ করে সালাউদ্দীনের উপর ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তার মাথায় আঘাত করেন। সালাউদ্দীনের বড় ভাইরা ভাই ও অপর আত্মিয়রা যখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন, তখন দীপু তাদেরকেও দা দিয়ে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে। সালাউদ্দীনের বড় ভাইরা ভাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সালাউদ্দীনকে গুরুতর অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এই ঘটনার বিষয়ে সালাউদ্দীনের আত্মীয়স্বজন ও তার মা বলেছেন, “আমার ছেলে হাসিখুশী ভাবে শ্বশুর বাড়ি কাইতলায় গিয়েছিল। কিন্তু তার শ্যালকরা খুবই খারাপ প্রকৃতির লোক এবং তারা আমার ছেলেকে মেরে ফেলার জন্য হামলা করেছে। আমি তাদের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করছি।”

এই ব্যাপারে সালাউদ্দীনের শ্যালক হামলাকারী দীপুকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, “সালাউদ্দীনের মাথায় গুরুতর আঘাত হয়েছে এবং মাথা ফেটে গেছে। আমরা তার চিকিৎসা প্রদান করছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় এমপি আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিকশা চালকদের ধর্মঘট স্থগিত

জকিগঞ্জে বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’