ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৬-৬-২০২৫ দুপুর ২:৪৪
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক নাহিদা আক্তারের বিরুদ্ধে ঘুষ বানিজ্যসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে বলে বক্তব্য প্রদান করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের পাঁচ সদস্যের একটি টিম এ অভিযান পরিচলনা কালে এ বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেন ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুসহ পাঁচজন সদস্য। এদিকে হিসাব রক্ষক নাহিদা আক্তারের বিরুদ্ধে সকল ধরনের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে বলে আজ সোমবার সকালে তথ্য নিশ্চিত করেছেন তদন্তকারী দুদক কর্মকর্তা মো. সাইদুর রহমান অপু। অপরদিকে অনিয়মকারী নাহিদা আক্তারের অপসারন দেখতে চায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।   
বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বলেন, নাহিদা আক্তারের বহুতল ভবন দেখলেই মনে হয় তিনি ঘুষ বানিজ্যের সাথে জরিত রয়েছেন। তাই আমরা এই ঘুষখোরের অপসারন  চাই।
অভিযুক্ত নাহিদা আক্তার বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা।  
জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু বলেন, আমাদের কর্তৃপক্ষের নির্দেশনায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক নাহিদা আক্তারের বিরুদ্ধে ঠিকাদারদের সাথে যোগসাজস ও পেনশন দাতাদের কাছ থেকে ঘুষ বানিজ্যসহ নানাবিদ অভিযোগের ভিত্তিকে অভিযান পরিচালনা করা হয়। তবে তার বিরুদ্ধে অভিযান শেষে তদন্ত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?