নেত্রকোনায় বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নেত্রকোনা সদর উপজেলার ১১নং কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ আব্দুল কদ্দুসকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জুন ২০২৫) বিকেলে সদর উপজেলার মশুয়া নতুন বাজারে ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসলাম খাঁ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ সালাউদ্দিন খান মিল্কী।
বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোলায়মান হাসান রুবেল, জেলা কৃষক দলের ১নং যুগ্ম সম্পাদক মোঃ সাখি, জেলা স্বেচ্ছাসেবক দলের দলের সহ সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শামসুল হক খান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হালিম খান মিলন, সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর এই বর্বরোচিত হামলা গণতন্ত্র রক্ষার লড়াইকে দমন করার অপচেষ্টা। এতে নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না।
সভা শেষে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়