বকশীগঞ্জে কৃষিবিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষিচর্চা নিশ্চিত করতে ২০২৪- ২৫ অর্থবছর পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৬ জুন) উপজেলার গণগ্রন্থাগারের হল রুম বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে দিনব্যাপী এই পার্টনার কংগ্রেসের আয়োজন করেন ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)
পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবীদ ড. সালমা লাইজু।
জামালপুরের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আনিশা আফরিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আসমা-উল- হুসনা, সমবায় কর্মকর্তা আবদুল জলিল, এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলাকৃষি উপ-সহকারী রাকিবুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো কৃষি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে।পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে।
দিনব্যাপী আয়োজিত এ কংগ্রেসে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল প্রশিক্ষণ, মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব। এ কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied