ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

এনডিসি প্রতিনিধি দলের বারি পরিদর্শন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৬-৬-২০২৫ রাত ৮:৪
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকার ১৪১ (একশত একচল্লিশ) জনের একটি প্রতিনিধি দল সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। প্রতিনিধি দলে কলেজ থেকে আগত ফ্যাকাল্টি, কোর্স মেম্বার এবং অফিসাররা অংশগ্রহণ করেন।
 
প্রতিনিধি দলটি ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ও অন্যান্য পরিচালকবৃন্দ। পরে বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিমিয় অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন বারি’র পরিচালক ড. আশরাফ উদ্দিন আহমেদ, ড. মুহাম্মদ আতাউর রহমান, ড. মো. আব্দুর রশীদ, ড. ফারুক আহমেদ, ড. মো. মতিয়ার রহমান'সহ বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
 
ব্রিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
 
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ‘‘ইনভেশন ইন রিসাইক্লিং অর্গানিক ওয়েস্ট ফর লো-কস্ট এন্ড লেবার ইফিসিয়েন্ট সয়েল ইমপ্রুভমেন্ট ইন সাউথ এশিয়া’’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাজীপুর সদর দপ্তরে ব্রি'র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান  খানম। কর্মশালায় সম্মানীত অতিথি ছিলেন যুক্তরাজ্যের এবারডিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সের প্রফেসর পিট স্মিথ (Professor Pete Smith) এবং প্রফেসর জো স্মিথ  (Professor Jo Smith)। স্বাগত বক্তব্য রাখেন ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. উম্মে আমিনুন নাহার। ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে