মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন যাত্রাপুর গ্রামের মো: ছিদ্দিকের ছেলে। তিনি হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদকও ছিলেন।
পুলিশ জানায়,২০২২ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করে। এতে আফরোজা খান রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ কয়েকজন নেতাকর্মীরা আহত হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৯ অক্টোবর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ভিপি দুলাল বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা করেন। মামলায় মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলার এজাহারে ৭৩ নম্বর আসামি দেলোয়ার হোসেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বলেন, আসামীকে গ্রেফতারের পর মঙ্গলবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ