ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে ব্রিজ ভেঙে বিপর্যস্ত সড়ক, ঝুঁকিতে যাত্রী ও যান


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ৪:৫১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলে অবস্থিত বিদ্যাকুট মাদ্রাসার পাশের আরসিসি ব্রিজটি ভেঙে পড়েছে। ফলে ওই এলাকার হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন (শনিবার) একটি মালবাহী ট্রাক ব্রিজটি পারাপারের সময় ব্রিজটির একাংশ ভেঙে নিচে পড়ে যায়। দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় থাকার কারণে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল এবং ভারী যানবাহনের চলাচলের কারণে এটি ভেঙে পড়ে। এর ফলে সাধারণ যাত্রীদের জন্য এ এলাকায় যাতায়াত কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই ব্রিজটি নবীনগর ও পূর্বাঞ্চলের ৬টি ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের জেলা শহরে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এক মাধ্যম। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত ও জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে ব্রিজটির ভূমিকা অপরিসীম। বর্তমানে বিকল্প কোনো রাস্তা না থাকায় লোকজনকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এ অবস্থায় জীবন বাজি রেখে যানবাহন চলাচল করছে।

স্থানীয় এক দোকানদার জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিতে ছিল। স্থানীয় প্রশাসনকে অনেকবার অভিযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে আজ এই অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। দ্রুত ব্রিজটির মেরামত প্রয়োজন।

এক পথচারী আব্দুল আহাদ বলেন, "প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও বাজারে যাওয়া মানুষজন চলাচল করেন। এখন ব্রিজ ভেঙে পড়ায় আমাদের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে এবং অনেক দূরে ঘুরে যেতে হচ্ছে, যা খুবই কষ্টদায়ক।"

সিএনজি চালক মো. সোহেল মিয়া বলেন, "এখন আমাদেরকে অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিকল্প পথে যেতে বেশি সময় লাগে এবং তাই যাত্রীদের ভাড়া বেড়ে যাচ্ছে। বড় গাড়িগুলো আর যাতায়াত করতে পারছে না।"

এ বিষয়ে এলাকাবাসী ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে খেয়াল দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা আশাবাদী, দায়িত্বশীল কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, যাতে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসে।

এ ব্যাপারে নবীনগর উপজেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব হোসেন বলেন, আমরা খবর পেয়ে পরিদর্শনে গিয়েছি এবং অতি দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ