ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় ঈদ ছুটিতেও ৪১ নারীর সফল প্রসব সেবা


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ৪:৫৬

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটিতেও থেমে থাকেনি হাতিয়া উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম। ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদের ছুটির মধ্যেও বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভবতী নারী ও সাধারণ রোগীদের নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত ছিল।

ঈদের ছুটির সময়কালে ৪১ জন গর্ভবতী নারীকে স্বাভাবিক প্রসবসেবা দেওয়া হয়েছে। এছাড়া ১৫৬ জনকে প্রসব পূর্ব, ৮৯ জনকে প্রসব পরবর্তী, ৫৬ জন শিশুকে, ৪৬ জন কিশোর-কিশোরীকে, ৪১ জনকে পিপিএফপি সেবা এবং ১২৩ জনকে সাধারণ স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

এই সময়ে পরিবার পরিকল্পনা পরামর্শ, প্রজনন স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহও অব্যাহত ছিল। পরিবার কল্যাণ পরিদর্শক, সহকারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ছুটির মধ্যেও দায়িত্বশীলভাবে কাজ করে গেছেন।

সেবা গ্রহণকারী এক নারী বলেন, “ঈদের ছুটিতে চারদিকে সব বন্ধ, তখন এই ধরনের সেবা পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। এটি হাতিয়ার জন্য প্রশংসনীয় উদাহরণ।”

হাতিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “ঈদের ছুটিতেও আমরা নিশ্চিত করেছি যেন কোনও মা ও শিশু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। টিমের আন্তরিকতা ও নিয়মিত তদারকির ফলে আমরা এ সাফল্য অর্জন করেছি।”

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ