ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নবীনগরে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ৪:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় সাতমোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাতমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণও অংশগ্রহণ করেন। বক্তৃতা দেন সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি মো. কাউসার আলম, সহ-সভাপতি মো. আতাউর রহমান খসরু, সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামীম রিপন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহ জাহান, যুবদল নেতা মো. শাহিন কাজল, অ্যাডভোকেট কামরুল হাসান, প্রিন্সিপাল ফুয়াদ হাসান ও কৃষকদল নেতা মো. বাসার মিয়া সহ অনেকেই।

বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আর এলাকায় ফেরেননি। এই অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়েছে, ফলে নাগরিকরা প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এছাড়া বক্তারা দাবি করেন, জসিম উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের ক্ষেত্রে তার involvement রয়েছে। বর্তমান তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানান বক্তারা।

মানববন্ধন শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের অপসারণের দাবিতে লিখিত বক্তব্য পাঠ করেন সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের প্রতিক্রিয়া জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এই বিষয়ে বলেন, “কোন জনপ্রতিনিধিকে অপসারণের জন্য মানববন্ধন বা সংবাদ সম্মেলন যথাযথ প্রক্রিয়া নয়। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ থাকলে লিখিতভাবে আমাকে বা জেলা প্রশাসকের (ডিসি) বরাবর জমা দিতে হবে। অভিযোগ প্রাপ্ত হলে আমরা তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

এলাকাবাসী মনে করছেন, চেয়ারম্যান জসিম উদ্দিনের অপসারণ ছাড়া ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে না। তাই তারা দ্রুত অভিযোগ করে চেয়ারম্যানের অপসারণ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছেন। 

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু