ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পূর্বধলার হবিবপুর পুরুষশূন্য, গ্রেপ্তার আতঙ্কে দোকানপাট বন্ধ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ৪:৫৮

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হবিবপুর গ্রামে দুই পক্ষের বিরোধ ও পুলিশের উপর হামলার ঘটনার পর মামলা, গ্রেপ্তার আতঙ্ক ও প্রতিপক্ষের হামলার ভয়ে গত কয়েক দিন ধরে পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। পাশাপাশি দুইটি বাজারের অর্ধশতাধিক দোকানও বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিবপুর গ্রামের বশির মিয়ার ছেলে আরিফের সঙ্গে পাইলাটী গ্রামের জুয়েল মিয়ার কন্যাকে বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে পুরনো বিরোধ নতুন রূপ নেয়। গত ১২ জুন রাতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। একইসাথে জুয়েল মিয়ার গোয়ালঘরে আগুন লাগে।

ঘটনার পর পুলিশ ও প্রতিপক্ষের লোকজনের ভয়ে হবিবপুর গ্রামের পুরুষেরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। নারী ও শিশুরা পড়েছেন গভীর সংকটে। গ্রামে বাজার করতে বা পরিবারের ভরণ-পোষণ চালাতে পারছেন না অনেকে।

এই ঘটনায় পুলিশ ও দুই পক্ষের করা পৃথক দুটি মামলায় প্রায় ১৩০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় এক নারী জানান, “সবাই তো মারামারি করেনি, তাহলে এভাবে গ্রামে হানা দিয়ে নিরীহ মানুষদের আতঙ্কে রাখা হচ্ছে কেন? আমরা শান্তিতে থাকতে চাই।”

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মো. নূরুল আলম বলেন, “পুলিশের ওপর হামলা হয়েছে, আমরা তদন্ত করছি। কেউ নির্দোষ হলে তাকে হয়রানি করা হবে না।”

এদিকে গ্রামবাসী দ্রুত শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত