সিংগাইরের জাম্বু রেঞ্জ ফার্ম থেকে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেফতার ৪
মানিকগঞ্জের সিংগাইরের জাম্বু রেঞ্জ ফার্ম থেকে চুরি হওয়া ৪ টি গরু ও ১ টি পিকআপ গাড়ি উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। এঘটনায় ৪ অভিযুক্ত চোরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার(১৬ জুন) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রাধীন এলাকা থেকে গরু ও গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার হৃদয় মিয়া (২৭), পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার মোঃ ফরহাদ (৫৫), মেহেরপুর জেলার যোগেন্দা গ্রামের মোঃ সাব্বির হায়দার ওরফে হৃদয় (১৯) ও মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারিগ্রাম ইউনিয়নের মোঃ জালাল উদ্দিন ওরফে শাহজালাল (২৪)। সকলেই ওই ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতো বলে জানা যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম তৌফিক আজম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত ১৩ জুন ফার্মের ম্যানেজার মীর সাধু দেখেন ফার্মের ৫০ টি গরুর মধ্যে ৪ টি কম এবং মাহেন্দ্র পিকআপ ট্রাক নেই। বিষয়টি মালিক মুদাসসার খান মুমিত বিষয়টি জানলে আসামীদের জিজ্ঞাসা করলে সদুত্তর দিতে পারে না। এঘটনায় ১৫ জুন তিনি বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা (মামলা নং ১৪) দায়ের করেন। পরদিনই সিংগাইর থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতারসহ গরু ও গাড়ি উদ্ধার করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, গাড়ী ও গরু থানা হেফাজতে আছে। সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপোর্দ করা হয়েছে। মূল আসামী বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied