ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ২৩৪টি নিষিদ্ধ চায়না জাল জব্দ, পরে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৭-৬-২০২৫ বিকাল ৬:১১

কোটালীপাড়া উপজেলায় নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৩৪টি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) মোঃ মাসুম বিল্লাহর নির্দেশনায় এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজের নেতৃত্বে আমতলী ইউনিয়নের বিভিন্ন বিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চৌকিদারদের সক্রিয় সহযোগিতায় সরকার ঘোষিত নিষিদ্ধ ২৩৪টি চায়না জাল জব্দ করা হয়।

পরে এসব জাল কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত চায়না জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪,০০,০০০/- টাকা বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজ জানান, “পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস