কাশিয়ানীতে ১৯০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে এক হাজার ৯০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ জুন) কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের মো. ফেরদৌস শেখের ছেলে মো. মিরাজ শেখ ওরফে সুজন (৩৭) ও একই উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের শাহাবুদ্দিন শেখের ছেলে সোহাগ শেখ (২৯)।
গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী মিরাজ শেখের বাসা থেকে এক হাজার ৮‘শ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই উপজেলার দক্ষিণ ফকুরা গ্রামে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোহাগ শেখকে গ্রেফতার করা হয়।
আসামীদেরকে কাশিয়ানী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক দু‘টি মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ