ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিজুল গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮-৬-২০২৫ দুপুর ১:৪৭

মানিকগঞ্জ সদর থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: রবিজুল ইসলাম (৩৫)'কে গ্রেফতার করেছে র‍্যাব ৪ এর একটি টিম। মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন নবীন সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিজুল ইসলাম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সিংদাইর এলাকার মো: আবুল হোসেনের ছেলে।

বুধবার (১৮ জুন) সকালে মানিকগঞ্জ র‌্যাব ৪, সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো: মাজহারুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গ্রেফতারকৃত আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত রাজশাহী হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয় করে এনে মানিকগঞ্জ সদর থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রবিজুল ইসলামকে মাদকসহ গ্রেফতার করে। উক্ত মামলার স্বাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে রবিজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত পূর্বক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন। মামলার রায় প্রদানের পর থেকে আসামী পলাতক ছিল।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান