ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বিদেশফেরত হাসান শেখ হত্যা: গ্রেপ্তার ৫, মূল আসামি এখনো পলাতক


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৮-৬-২০২৫ দুপুর ১:৫৫

যশোরের অভয়নগরে কুয়েতপ্রবাসী যুবক হাসান শেখ (২৮) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৬ জুন) রাতে অভিযান চালিয়ে উপজেলার নাউলী গ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—নাউলী গ্রামের শাহাজান শেখের ছেলে হাসিবুর রহমান সাগর, জাহাঙ্গীর শেখের ছেলে ইনামুল ওরফে ইমামুল, মৃত মাজেদ শেখের ছেলে জিলহজ শেখ, ইনতাজ শেখের ছেলে হাবিবুল্লাহ ওরফে জামিল শেখ এবং তবিবুর শেখের ছেলে অহিদুজ্জামান শেখ চঞ্চল। তবে মামলার প্রধান আসামি জয়নাল গাজী এখনও পলাতক রয়েছেন।

নিহত হাসান শেখ ২০১৮ সালে জীবিকার সন্ধানে কুয়েতে যান এবং সেখানে একটি ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করতেন। চার মাসের ছুটিতে দেশে ফিরে মাত্র দুই মাস আগে তিনি বিয়ে করেন এবং কুয়েতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ১৪ জুন রাতে বন্ধুদের সঙ্গে আড্ডার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর, ১৬ জুন বেলা ১১টার দিকে নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মাছের ঘেরের পাড়ে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বড় ভাই মুন্না হোসেন বাদী হয়ে ছয়জনকে আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানার ওসি আব্দুল আলিম জানান, “গ্রেপ্তার পাঁচজনই হাসানের পরিচিত। তারা বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।” তিনি আরও জানান, মামলার প্রধান আসামি জয়নাল গাজীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার