ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় জমি বিরোধের জেরে গাছ কাটার অভিযোগ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৮-৬-২০২৫ বিকাল ৫:২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে জমি বিরোধের জেরে আদালতে চলমান মামলার মধ্যে বাঁশ ও গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী সুভাষ দাসের বিরুদ্ধে। ভুক্তভোগী বিবেকানন্দ দাশ জানান, তিনি ১৯৯৭ সালে ২৮ শতক জমি দলিলমূলে ক্রয় করেন, যা নিয়ে বর্তমানে একাধিক মামলা বিচারাধীন।

অভিযোগ রয়েছে, বিবেকানন্দ দাশ কারাগারে থাকাকালে সুভাষ দাস স্থানীয় কয়েকজনের ইন্ধনে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নেন। বিষয়টি নিয়ে একাধিকবার থানায় অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা মেলেনি। পরে সেনাবাহিনীর সহযোগিতা চাইলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে কাগজপত্রসহ আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন।

এ ঘটনায় বিবেকানন্দের মেয়ে বনিরানী দাশ ২৩ মে থানায় লিখিত অভিযোগ দেন। অপরদিকে, সুভাষ দাস দাবি করেন, জমিটি তার এবং সেখানে কোনো মামলা নেই।

এ বিষয়ে প্রতিপক্ষ সুভাষ চন্দ্র দাস বলেন,জমি টা আমার, এবং ঐ জমিতে কোন মামলা নাই। বিবেকানন্দ দাস আমাকে বিভ্রান্তিতে ফেলাচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা একতরফা গাছ কাটা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখছেন।

লোহাগড়া থানার ওসি মো.শরিফুল ইসলাম  জানান,অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২