মধুখালী বিএনপির নেতৃত্বে মানিককে চায় তৃণমূল
আগামী ১৯ জুন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুরের মধুখালী উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত কর্মী সম্মেলন। সম্মেলন ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও প্রস্তুতি। এ সময় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের মুখে ঘুরছে একটি নাম—আব্দুল আলীম মানিক।
নেতাকর্মীদের দাবি, দুঃসময়ে যিনি দল ও নেতাকর্মীদের পাশে ছিলেন, এবার তার হাতেই হোক নেতৃত্ব। “দুর্দিনে পাশে ছিলেন যে, নেতৃত্বেও তিনিই হোক”— এমন স্লোগান ইতোমধ্যে মধুখালীজুড়ে ছড়িয়ে পড়েছে।
ছাত্রদল থেকে রাজনীতি শুরু করা আব্দুল আলীম মানিকের রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা। দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবনে মধুখালী উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে যাত্রা শুরু করে তিনি একে একে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
আব্দুল আলীম মানিকের রাজনৈতিক অভিজ্ঞতা:
মধুখালী উপজেলা ছাত্রদলের সদস্য
উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি
সরকারি আইনুদ্দিন কলেজ ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি)
চারদলীয় ছাত্র ঐক্যজোটের আহ্বায়ক
মধুখালী উপজেলা যুবদলের সভাপতি
ফরিদপুর জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক
উপজেলা যুবদলের আহ্বায়ক
উপজেলা বিএনপির সদস্য
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
বর্তমানে ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি
রাজনৈতিক দমন-পীড়নের সময়েও তিনি মাঠে সক্রিয় ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি কর্মীরা। তারা জানান, বিভিন্ন সময় দায়ের হওয়া একাধিক রাজনৈতিক মামলায় তিনি ছিলেন অন্যতম আসামি। তবুও দলীয় কার্যক্রম থেকে কখনো পিছিয়ে যাননি।
সাক্ষাৎকারে মানিক বলেন, “ছাত্রজীবন থেকেই বিএনপিকে ভালোবেসে রাজনীতিতে এসেছি। সংকটের সময় মাঠে থেকেছি। কর্মীরা আমার কাজ ও ত্যাগকে মূল্যায়ন করবেন বলেই বিশ্বাস করি। আশা করছি, আসন্ন সম্মেলনে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করবেন।”
বিএনপির অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, “জেল-জুলুম, হামলা-মামলার সময় মানিক ভাইই ছিলেন ভরসার নাম। তিনি দলের জন্য নিবেদিতপ্রাণ। সাধারণ সম্পাদক পদে তিনি-ই উপযুক্ত।”
উপজেলা সম্মেলন ঘিরে এখন শুধু মধুখালী নয়, ফরিদপুর জেলা বিএনপির ভেতরেও রয়েছে বাড়তি আগ্রহ। নেতাকর্মীদের চোখ এখন ১৯ জুন—সেদিনই নির্ধারিত হবে মধুখালী উপজেলা বিএনপির পরবর্তী নেতৃত্বের দিকদর্শন।
এমএসএম / এমএসএম
ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল
ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ
পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি
জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা
মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার
রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়