গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বেলা ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল।
সভা সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম।
সভায় অংশগ্রহণ করেন:৩ ও ৪ নং ওয়ার্ড প্রতিনিধি: সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক,১৪ ও ১৫ নং ওয়ার্ড প্রতিনিধি: এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক,১ ও ২ নং ওয়ার্ড প্রতিনিধি: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, ১০ নং ওয়ার্ড প্রতিনিধি: মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, ৫ ও ৬ নং ওয়ার্ড প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ কাদের সরদার, ১২ ও ১৩ নং ওয়ার্ড প্রতিনিধি: জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, ৯ ও ২১ নং ওয়ার্ড প্রতিনিধি: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা সুমন্ত কুমার বিশ্বাস, ক্যাশিয়ার বিরাজ কুমার বিশ্বাসসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল বলেন, “জনগণের দোরগোড়ায় নিরবিচারে সেবা পৌঁছে দিতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। নাগরিকদের যেন হয়রানি ছাড়াই সেবা পাওয়া নিশ্চিত হয়, সেটি প্রতিটি ওয়ার্ডে নজরদারির মাধ্যমে নিশ্চিত করতে হবে।”
সভা শেষে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ