ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে বিদায়ের আবেগে মুখরিত কলেজ ক্যাম্পাস, কৃতিদের মাঝে পুরস্কার বিতরণ


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১৮-৬-২০২৫ বিকাল ৫:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন বিদায় অনুষ্ঠান, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রভাষক আশরাফুল হক, ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোখলেছুর রহমান, লাউর ফতেহপুর রমানাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং সদস্য মতিউর রহমান, হাজী মফিজ অযুফা হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান ও সহকারী শিক্ষক বোরহান উদ্দিন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা যেন আগামী পরীক্ষায় সফলতা অর্জন করে, সেজন্য শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। একইসঙ্গে তারা মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন সাফল্যমণ্ডিত হোক—এই কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি কলেজ ক্যাম্পাসকে করে তোলে আনন্দঘন ও প্রাণবন্ত।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ