লাকসামে “জলাবদ্ধতা নিরসনে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
লাকসামে “জলাবদ্ধতা নিরসনে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) লাকসাম পৌর অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ কাউছার হামিদ।মতবিনিময় সভায় লাকসাম পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় লাকসাম পৌর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা নিরসনে সম্ভাব্য করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়।
এই সময় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, গাজিমুড়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী ও সেক্রেটারি মাওলানা মোঃ শহীদুল্লাহ, ৭ নং ওয়ার্ড জামায়াতের আমির সাইফুল ইসলাম খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের লাকসাম পৌরসভা শাখার সভাপতি মুফতি ইমরান হোসেন, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, মুদাফ্ফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান খান, বাকই ইউনিয়ন পরিষদের সদস্য বশির আহমেদ, লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, উত্তরদা ইউনিয়নের প্রতিনিধি ইসমাইল হোসেন এবং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজহারুল ইসলাম খোকা প্রমুখ।
উক্ত সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালার দখল দুষন এবং পরিচ্ছন্নের কারণে লাকসামে জলাবদ্ধতা চরমে পৌঁছেছে। এ থেকে উত্তরণে স্থানীয় জনগণের অংশগ্রহণ, প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। সভাপতির বক্তব্যে ইউএনও কাউসার হামিদ বলেন, জলাবদ্ধতা সমস্যা লাকসামের সামগ্রিক উন্নয়নে বড় বাধা। সবাইকে নিয়ে একসাথে কাজ করলেই এর স্থায়ী সমাধান সম্ভব। তিনি দ্রুত কঠোর কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না
মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ
তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক
বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান
দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির
নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ
ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন
গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ
রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি
Link Copied